বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল সদরের ২১ নং ওয়ার্ডের গোরস্থান রোড এলাকা থেকে মুরসালীন ওমর (১৪) নামের এক কিশোর একমাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। গত ৬ আগস্ট (বৃহস্পতিবার) রাত ১০ টার দিকে দাঁদাবাড়ি থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ মুরসালীন ওমর বরিশাল সদর উপজেলার মো. আল আমিন হোসেনের ছেলে। তার গায়ের রঙ শ্যামলা, চুল ছোট ও উচ্চতা ৪ ফুট। নিখোঁজের সময় তার পরনে ছিল গেঞ্জি ও প্যান্ট।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের পর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ মুরসালীন ওমরের দাদা মো. হারুন অর রশিদ (৭১) গত ৭ আগস্ট বরিশাল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৫৩৯ এবং জিডি ট্রাকিং নাম্বার RW3NDQ।

নিখোঁজ কিশোরকে পেলে তার মামা আরিফুল ইসলাম খান বরিশাল সদরের কালুশাহ সড়ক সংলগ্ন স্থানে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজনে ০১৭৯৫৯৪০৫৯৩ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top