জয়কে ‘আসল চাবুক’ মারার হুমকি ওমর সানীর

বরিশাল জার্নাল ডেস্ক

ফুটবল তারকা লিওনেল মেসিকে কেন্দ্র করে চিত্রনায়ক ওমর সানী এবং অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মধ্যকার সামাজিক যোগাযোগমাধ্যমের খুনসুটি জমে উঠছে। জয়ের একটি পোস্টের জবাবে ওমর সানী এবার পাল্টা কৌতুক করে হুমকিস্বরূপ ‘আসল চাবুক’ নিয়ে আসার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ফেসবুক হ্যান্ডেলে ওমর সানী রসিকতা করে লেখেন, রুপালি পর্দায় মৌসুমী চাবুক মারার জন্য তুলার তৈরি নকল চাবুক ব্যবহার করলেও, জয়কে শায়েস্তা করতে তিনি এবার সত্যি সত্যিই একটা আসল চাবুক অর্ডার দিয়েছেন এবং জয়কে প্রস্তুত থাকতে বলেছেন।

তবে তাদের মধ্যে কোনো ব্যক্তিগত বিরোধ নেই, তা স্ট্যাটাসের শেষে ‘সাবজেক্ট: খেলাধুলা, ফান’ লিখে সানী নিজেই পরিষ্কার করে দেন।

বাকযুদ্ধের সূত্রপাত হয়েছিল মূলত মেসিকে নিয়ে ওমর সানীর একটি মন্তব্যকে ঘিরে। সেই বক্তব্যের জের ধরে জয় সেমাবার (১৩ জুলাই) ফেসবুকে ঠাট্টা করে লিখেছিলেন, সানী নাকি মেসিকে ‘প্রতিবন্ধী’ আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, নব্বইয়ের দশকের চলচ্চিত্রে মৌসুমী কেন ওমর সানীকে চাবুক পেটা করতেন, এতদিনে তার আসল রহস্য উদঘাটিত হলো বলেও জয় খোঁচা মারেন।

জয়ের সেই স্ট্যাটাসটি ভাইরাল হওয়ার পরপর ওমর সানী এই চাবুক মারার মজার হুমকি দিয়ে পাল্টা পোস্ট করেন। দুই তারকার এই বাকযুদ্ধ নেটিজেনদের ভীষণ আকৃষ্ট করেছে। সাধারণ দর্শকরা তাদের এই বন্ধুত্বপূর্ণ রসালাপকে হাস্যরসাত্মকভাবেই উপভোগ করছেন।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top