থানায় হামলার পর চিরুনি অভিযান, তিন দিনে গ্রেপ্তার ২৪

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের আগৈলঝাড়া থানায় মিছিল নিয়ে হামলা, ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ গত তিন দিনে মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান।

তিনি জানান, মামলার প্রধান আসামিসহ চারজনকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির, ৩০ নম্বর এজাহারভুক্ত আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি ইয়াসমিন বেগম এবং তদন্তে শনাক্ত আসামি হাসিনা বেগম। হাসিনা বেগম প্রধান আসামি ইদ্রিস ফকিরের স্ত্রী। তাদের সবার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই চারজনকে গ্রেপ্তার করে। পরে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে একটি পুলিশ দল তাদের ডিবির হেফাজত থেকে গ্রহণ করে আগৈলঝাড়ায় নিয়ে আসে। রোববার (১২ জুলাই) দুপুরে গ্রেপ্তার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওসি মো. মাসুদ খান বলেন, মামলার এজাহারভুক্ত এবং তদন্তে শনাক্ত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top