বাকেরগঞ্জে যুব জামায়াতের মাদকবিরোধী র‌্যালি

বরিশাল জার্নাল ডেস্ক

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আসাদুজ্জামান সবুজ, সেক্রেটারি, যুব বিভাগ, বরিশাল জেলা। মাওলানা আবুল হোসেন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাকেরগঞ্জ উপজেলা, মো. নুরুল হক, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাকেরগঞ্জ পৌরসভা, অধ্যাপক মুস্তাকুর রহমান, সহ-সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, বরিশাল জেলা, জনাব ইন্জিনিয়ার সাইফুল ইসলাম আল আমিন, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা মিডিয়া ও ব্যাবসায়ী বিভাগ।

র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মেহেদী হাসান শাওন।

বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদকের কুফল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তারা একটি মাদকমুক্ত, নৈতিক ও আদর্শ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top