বরিশালে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বরিশাল নগরীর বেলস পার্কে বিকেল তিনটায় আর্জেন্টিনা ও বিকেল চারটায় ব্রাজিলের সমর্থকদের পৃথক দুটি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় আর্জেন্টিনা ভক্তরা দাবি করেন, গতবারের মতো এবারও বিশ্বকাপ দখলে থাকবে তাদের। ব্রার্জিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

ব্রাজিল সমর্থকরা জানান, ব্রাজিলের এবারের বিশ্বকাপ জয় কেউ আটকে রাখতে পারবে না। আর্জেন্টিনা হাত দিয়ে গোল দেওয়া ছাড়া কোনো বিশ্বকাপ জয় করতে পারেনি।

পৃথক দুটি আয়োজনে পিকআপ ভাড়া করে সাউন্ড সিস্টেমের আয়োজন করা হয়। সেখানে বিশ্বকাপের নানা গান বাজতে থাকে। দুই দলের বড় বড় পতাকা নিয়ে আসেন সমর্থকরা। শোভাযাত্রা দুটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বেলস পার্কে এসে শেষ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top