ইউরোপে ঐতিহাসিক জয় হামজাদের

বরিশাল জার্নাল ডেস্ক

ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে প্রথমবার মাঠে নেমেছিল বাংলাদেশ। আর এই প্রথমেই ইতিহাস গড়েছেন তপু বর্মণ, হামজা চৌধুরীরা।

তপুর জোড়া গোলে সান মারিনোকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ১৯ মিনিটে শেখ মোরসালিনের ক্রসে মাথা ছুঁইয়ে তপুই প্রথম বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন। তবে প্রথমার্ধেই সমতা ফেরায় সান মারিনো। দ্বিতীয়ার্ধে ফয়সাল আহমেদ ফাহিমের শট পোস্টে লাগে।
শেষ পর্যন্ত সেই তপুই এনে দিয়েছেন জয়সূচক গোলটি। এবারও বিশ্বনাথ ঘোষের ভলিতে মাথা ছুঁইয়ে ঐতিহাসিক জয়ের নায়ক বনেছেন এই ডিফেন্ডার। এই জয়ে বাংলাদেশ দলের কোচ হিসেবে টমাস ডুলির অভিষেকটাও হয়েছে রঙিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top