ইতিহাস গড়লেন বিরাট কোহলি

ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক অসাধারণ কীর্তি গড়লেন ভারতীয় জাতীয় দলের সাবেক অধিনায়ক তারকা ব্যাটার বিরাট কোহলি। আইপিএল এক ফ্র্যাঞ্চাইজিতে ওপেনার হিসেবে খেলে সাড়ে ৫ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেন তিনি।

 

ধর্মশালায় আইপিএলের ৬১ তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের ম্যাচে এই মাইলফলকে পৌঁছান বেঙ্গালুরের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি।

ম্যাচের শুরুর আগে এই কীর্তি অর্জনের জন্য ৭ রান প্রয়োজন ছিল। ম্যাচের ২য় ওভারে আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে ছক্কা মেরে তিনি এই মাইলফলকে পৌঁছান। শিখর ধাওয়ান এবং ডেভিড ওয়ার্নার- ওপেনার হিসেবে আইপিএলে ৫৫০০ রান করেছেন, কিন্তু উভয়ই একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সময় এই কৃতিত্ব অর্জন করেছেন।

 

অধিনায়ক হিসেবে নিজের শততম আইপিএল ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

পাঞ্জাব গেল ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে। দলে অন্তর্ভুক্ত হয়েছে হরপ্রীত ব্রার এবং লকি ফার্গুসন।

রজত পাতিদারের অনুপস্থিতিতে এই ম্যাচে আরসিবিকে নেতৃত্ব দিচ্ছে জিতেশ শর্মা।

দলে আনা হয়েছে দুটি পরিবর্তন। দলের নিয়মিত অধিনায়ক ও জ্যাকব ডাফির পরিবর্তে সুয়াশ শর্মা এবং রোমারিও শেফার্ড একাদশে সুযোগ পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top