বরিশালে সাংগঠনিক সফরে অ্যাডভোকেট হেলাল, দিনভর কর্মসূচি

বরিশাল জার্নাল ডেস্ক

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৬ মে) বরিশাল জেলা শাখায় দিনব্যাপী সাংগঠনিক সফর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ পালন উপলক্ষে এই সফরে তিনি জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপ-কমিটি এবং সংগঠনের বিভিন্ন ইউনিটের সাথে পৃথক মতবিনিময় সভা করেন। এছাড়া সাবেক ছাত্রনেতাদের সাথেও পৃথক মতবিনিময় করেন তিনি।

এরই অংশ হিসেবে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সঞ্চালনায় বরিশাল নগরীর একটি মিলনায়তনে জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্যদের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুয়াযযম হোসাইন হেলাল।

এ সময় তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আশা নেই। সরকার যদি এই রায় বাস্তবায়ন করতে টালবাহানা করে সেটি হবে জনগনের ম্যান্ডেটকে অস্বীকার করা। মুক্তিকামী মানুষেরা সেটা কখনেই মেনে নেবে না।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের এই সদস্য বলেন, জুলাই এই দেশের মানুষকে গণতান্ত্রিক মুক্তির যে পথ দেখিয়েছে, তা থেকে তাদেরকে বিচ্যুৎ করার চেষ্টা যে কোন মূল্যে প্রতিহত করা হবে। সংস্কার নিয়ে কোন নয়-ছয় সহ্য করা হবে না।

বক্তৃতায় জেলা জামায়াতের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এই কেন্দ্রিয় নেতা। প্রতিটি জনগদে, মহল্লায়, বাড়িতে জামায়াতে ইসলামীর আহ্বান পৌছে দেয়ার তাগিদ দেন তিনি।

সভায় আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান ও ড. মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মুনিম, অধ্যাপক মাসউদুর রহমান সিকদার, এ্যাড জহির উদ্দিন ইয়ামিন, হাফেজ সাইফুল ইসলাম, অধ্যাপক মোশাররফ হোসাইন, এ্যাড আজম খান, মো নুরুল হক সোহরাব, অধ্যাপক সাইফুল ইসলাম , মো সাইফুর রহমান প্রমুখ।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারিগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top