এতিম শিশুদের সঙ্গে নায়িকা ববি

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ২০১০ সালে খোঁজ দ্য সার্চ ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রের একজন হিসেবে মেলে ধরতে সক্ষম হন তিনি।

 

দেশের পাশাপাশি টালিউডের ছবিতেও কাজ করেছেন ববি। অভিনয়ের পাশপাশি রয়েছে তার নিজস্ব প্রযোজনা সংস্থাও। তবে শুটিংয়ের লাইট-ক্যামেরা ও অ্যাকশনে নিজেকে সব সময় মেলে ধরলেও, ব্যক্তিগত জীবনে তিনি একজন সমাজকর্মীও বটে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে তিনি বরাবরই থাকেন।

 

এদিকে সম্প্রতি তার ছোট বোনের ছেলের জন্মদিন উপলক্ষে রাজধানীর একটি এতিমখানায় সেখানকার বাচ্চাদের সঙ্গে ইফতার করেন।

এ বিষয়ে ববি এশিয়া পোস্টকে বলেন, আমার ছোট বোন ডক্টর। সম্প্রতি সে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে। তার ছোট ছেলে আয়ানের এক বছর পূর্তি হলো। আর এ উপলক্ষে আমরা একটি এতিমখানায় সেখাকার বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করি ও ইফতার করি। বাচ্চা বেশ আনন্দ পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top