বরিশাল জার্নাল ডেস্ক-
মেহেন্দিগঞ্জে গতকাল শুক্রবার সকাল ১০টায় পাতারহাট মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে স্বদেশ সাংস্কৃতিক সংসদের আয়োজনে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ সাংস্কৃতিক সংসদের সভাপতি মো. আমজাদ হোসাইন এবং সঞ্চালনা করেন পরিচালক মো. আনিছুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন সূচনা সাংস্কৃতিক সংসদের বরিশাল জেলা সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা মাওলানা সহিদুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ. এম. আনিছুর রহমান, সদস্য ইব্রাহিম বকসি, উপদেষ্টা অধ্যাপক আফজালুল করিম, সূচনার জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য মো. এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




