ঝালকাঠিতে জেলা প্রশাসকের সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন

 

জুবাইর আল হাদী, ঝালকাঠি প্রতিনিধি

সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান ।

বুধবার (২৭ আগস্ট)  এই পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করে তাদের প্রতিভা বিকাশে গুরুত্ব দিতে বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সামাজিক জীবনচর্চা ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ঝালকাঠি জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সামগ্রিক উন্নয়ন ও সমাজে মর্যাদাপূর্ণ অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে বলে জেলা প্রশাসক এ সময় উল্লেখ করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top