২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচার দাবিতে মনপুরায় জামায়াতের সমাবেশ

মনপুরা (ভোলা) প্রতিনিধি

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার হামলায় শহিদদের স্মরণে ভোলার মনপুরায় বিক্ষোভ সমাবেশ ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ নতুন বাজারে  ১ নং মনপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এই সমাবেশ ও দোয়ার আয়োজন করা হয়।

এর আগে বিকেলে লগি-বৈঠার হামলায় শহিদদের স্মরণে কুরআনখানি ও খুনিদের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবির মনপুরা শাখা।

বিক্ষোভ সমাবেশে ১ নং মনপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মোঃ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারি মাওলানা কাজী হারুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১ নং মনপুরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান নিজামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা আমিমুল ইহসান জসিম, সেক্রেটারি মাওলানা নুরনবী শিবলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলাউদ্দিন ফরাজী, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সামসুদ্দিন।

সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার হামলায় নির্মমভাবে নিহতদে রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার দাবি করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সুফিয়ান, হাজীর হাট ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা জামাল উদ্দিন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা অলিউল্লাহ, উপজেলা জামায়াতের নির্বাচন বিভাগের সভাপতি মাওলানা ইউনুছ ও কলাতলী ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমূখ।

সমাবেশ শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ১ নং মনপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মোঃ শাহীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top