মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) : ভোলা জেলার বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সভাপতি ও ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলামের বাবা উপজেলার পৌর ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ছালেম হাওলাদার (৮৫) বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় বুধবার রাত ১০.৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি মৃত্যুকালে ৪ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় এবং পৌরসভার ৮নং ওয়ার্ডে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব সহ বোরহানউদ্দিনের সকল সাংবাদিক সংগঠন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




