ঝালকাঠিতে নতুন কুঁড়ির রেজিস্ট্রেশন শুরু

 

জুবাইর আল হাদী, ঝালকাঠি প্রতিনিধি

বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত শিশু-কিশোর প্রতিভা বাছাই প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র সম্প্রচার ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া বিষয়ে অবহিতকরণ সভা মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি ২০২৫’ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন, জেলা তথ্য অফিসার, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অংশীজনেরা।

সভায় ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর কার্যক্রম সম্পর্কে উপস্থিতদের বিস্তারিত অবহিত করা হয়। প্রতিযোগিতায় সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়। একইসঙ্গে সুস্থ সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চার গুরুত্বও আলোচনায় তুলে ধরা হয়।

উল্লেখ্য, সভাটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন ঝালকাঠি ও জেলা তথ্য অফিস ঝালকাঠি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top