নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে চরফ্যাশনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার সকাল ৬টায় চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন ‘শহিদ স্মৃতিস্তম্ভে’ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরে চরফ্যাশন উপজেলা বিএনপি, চরফ্যাশন প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, চরফ্যাশন থানা পুলিশ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা।
সকাল ৯টায় টিবি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়
একই দিন সকাল ১১টায় চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, ইসলামী আন্দোলনের সভাপতি আলাউদ্দিন সিকদার, গণ অধিকারের সভাপতি এইচ টি মাসুদ চৌধুরী, শহিদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মিজানুর রহমান ও মুক্তিযোদ্ধা আবদুল অদুদ প্রমুখ।
শহিদ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) আবুল হাছনাত।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তরিকুল ইসলাম, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, চরফ্যাশন প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক এম লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজান নয়ন, বার্তা সম্পাদক শাহাবুদ্দিন সিকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২১টি ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা শাখার উদ্যোগে পৃথক পৃথক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন বলেন, চরফ্যাশন উপজেলার প্রতিটি ইউনিয়ন শাখা ও উপজেলা শাখা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা হয়েছে।




