লালমোহনে দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া-মুনাজাত

মোঃ নাঈম, লালমোহন প্রতিনিধি

ভোলা জেলার লালমোহনে চলতি বছরের দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ইসলামী মডেল মাদরাসা, লালমোহন-এর উদ্যোগে মাদরাসা হলরুমে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের ভালো ফলাফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সফলতার জন্য শুধু পড়াশোনা নয়, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া ও মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে শিক্ষার্থীদের মেধা, সুস্থতা ও সফলতা কামনা করা হয়।

অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং তাদের আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top