বরিশাল জার্নার ডেস্ক : মহান বিজয় দিবস-২০২৪ ইং উপলক্ষে বাংলাদেশের জামায়াতে ইসলামী মুলাদী উপজেলার উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে সোমবার বেলা ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সেক্রেটারি ডা. মাওলানা মোঃ মোর্শেদ আলমের সঞ্চলনায় ও উপজেলা আমির মাওলানা মোঃ আবু ছালেহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান অলিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোঃ মিজানুর রহমান, পিএইডি ইন ইকোমোমিক্স, উপজেলা সহকারি সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোতালেব ও অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ মাইন উদ্দীন, অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ আলাউদ্দিন প্যাদা, কাজিরচর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ সিদ্দীকুর রহমান, পৌরসভা আমীর অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, গাছুয়া ইউনিয়ন সভাপতি প্রভাষক মোঃ দিদারুল আহসান প্রমুখ।




