মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশে করেছে বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামী।
১৬ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টায় বানারীপাড়া উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে র্যালিটি কেন্দ্রীয় বাজার প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজ্জাম্মেল, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাষ্টার আবুল হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ আঃ জলিল, পৌর জামায়াতের আমির কাওসার হোসাইন, পৌর সেক্রেটারি মোঃ ফজলুল হক, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমাপনী বক্তাব্যে উপজেলা আমির বলেন, বাংলাদেশ তোমার আমার সবার। জীবন থাকতে কোন স্বৈরাচারীর হাতে বাংলাদেশের এক ইঞ্চি জমিনও ছেড়ে দেয়া হবে না।




