আইবিডব্লিউএফ পিরোজপুর জেলা শাখার সম্মেলন

ব্যবসায়ীদের সংগঠন আইবিডব্লিউএফ পিরোজপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন উপজেলা সদর শহিদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি জনাব শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন আইবিডব্লিউএফ বরিশাল জোনের সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হাওলাদার, আইবিডব্লিউএফ আজীবন সদস্য আবুল কালাম আজাদ।

অনুষ্ঠান পরিচালনা করেন সোহরাব হোসেন জুয়েল।

প্রধান অতিথি তার বক্তব্যে ব্যবসায়িদেরকে সকল ক্ষেত্রে সততা অবলম্বন করে দেশকে সুখী ও সমৃদ্ধ এবং সুদমুক্ত অর্থ নীতি কায়েম করার আহবান জানান।

সম্মেলনে ড. আবদুল্লাহহিল মাহমুদকে সভাপতি করে ৪১ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা কমিটি গঠন ও ঘোষণা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top