এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেন্দিগঞ্জ পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সন্মেলন সম্পন্ন হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় পাতারহাট স্কুল রোডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দলীয় কার্যালায়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেন্দিগঞ্জের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা সহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইফুল্লাহ।
দ্বি-বার্ষিক সন্মেলনে সদস্যদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি পদে পাতারহাট বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী আলম প্রেসের মালিক মোঃ রফিকুল ইসলাম ও সেক্রেটারি পদে রাসেল সিকদার নির্বাচিত হয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু আপনাদের ব্যাপারে আল্লাহ ও তার রাসুলের ঘোষণা ছিল সেটা আর কারও ব্যাপারে বলেনি। ইসলামে মালিক শ্রমিকের ব্যাপরে কোন পার্থাক্য নেই, আইন বিচার ও সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে মালিক শ্রমিকের মধ্যে কোন পার্থক্য নেই; কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে মালিক শ্রমিকের অধিকার সম্পুর্ণ ভিন্ন।
তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ (স.)। আজও যদি শ্রমিক অধিকার প্রতিষ্ঠা করতে হয় তাইলে তার আদর্শের দিকেই ফিরে যেতে হবে। পরে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




