মোহাম্মাদ এমদাদ হোসাইন, হিজলা থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী হিজলা উপজেলা যুবদলের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে উদযাপিত হয়।
এ উপলক্ষে তারা স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী ও ফ্রি মেডিকেল ক্যাম্পসহ আরো অন্যান্য কর্মসূচি গ্রহণ করে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার, সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকা, যুবদলের আহ্বায়ক রিমন দেওয়ান, সদস্য সচিব আমির হোসেন বাঘা, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন তালুকদার সহ সকল যুবদলের নেতৃবৃন্দ।




