নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিরহাট থানার লতা ইউনিয়ন শাখার উদ্যোগে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিরহাট থানার লতা ইউনিয়ন শাখার উদ্যোগে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯ টায় আনন্দ বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ অহিদুল ইসলাম ও সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারী হাফেজ ইমরান হোসাইন।
সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজিরহাট) আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কাজিরহাট থানা তত্ত্বাবধায়ক এ্যাডভোকেট আজম খাঁন ও কাজিরহাট থানা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসাইন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মাহমুদুল্লাহ আনিছ ও মাওলানা আতাউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি মাওলানা রুহুল আমীন, ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি মোঃ সোলায়মান, বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা কামাল উদ্দিন সোনাপুরি, মৌলভী আঃ রাজ্জাক শরিফ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি জনাব শ্রী সংকর চন্দ্র মিস্ত্রি প্রমুখ।
এছাড়াও সমাবেশে থানা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ অংশগ্রহন করেন।
এছাড়াও সমাবেশে থানা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ অংশগ্রহন করেন।