মেহেন্দিগঞ্জে লঞ্চ মালিককে কুপিয়ে জখম

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নে মনির হোসেন সরদার (৩৭) নামের এক লঞ্চ মালিককে চাঁদার দাবিতে কুপিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়  বালিয়া গ্রামের মল্লিকপুর বাজারে বুধবার বেলা ৪টায়  এ ঘটনা ঘটে।

আহত মনির সরদার বরিশাল জার্নালকে বলেন, আমার উপর হামলাকারীরা দীর্ঘদিন যাবত চাঁদা দাবি করে আসছে। আমি তাদেরকে চাঁদা না দেওয়ায় আমার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন সন্ত্রাসীরা।

হামলায় অভিযুক্তরা হলেন ইউসুফ মিয়াজি, ফিরোজ মিয়াজি ও সোহেল মিয়াজি। এই ঘটনায় ফিরোজ নামে একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top