নিজস্ব প্রতিবেদক
জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে পালন উপলক্ষে ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা। বিক্ষোভ মিছিলটি বরিশাল জিলা স্কুল হয়ে নগরীর সদর রোড থেকে টাউন হলে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে আন্দোলন গড়তে সক্ষম হয়েছেন। তিনি উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানান ও গণহত্যায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান। একই সাথে এবং জুলাই গণহত্যা ও বিভিন্ন জায়গায় হত্যার সাথে জড়িত শেখ হাসিনার বিচারের দাবি জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকিব। তিনি বলেন, বাংলাদেশে আর কেউ সাধারণ শিক্ষার্থী এবং জনগণের জীবনের উপর হামলা চালালে তা সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করবেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন বরিশাল মহানগর শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর সেক্রেটারি হাসান মাহমুদ নাইম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি আব্দুল কাদের সহ শিবিরের নেতৃবৃন্দ।




