সাংবাদিক বিএম মনিরের মৃত্যুতে আগৈলঝাড়া প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া

বরিশালের আগৈলঝাড়া উপজেলার স্থানীয় সাংবাদিক বিএম মনির হোসেনের রুহের মাগফেরাত কামনা করে আগৈলঝাড়া প্রেসক্লাবে দোয়া মোনাজাত অনুষ্ঠিত  হয়েছে । সাংবাদিক বি এম মনির হোসেন (৫০) গত মঙ্গলবার রাত আনুমানিক দশটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন জাতীয় ও বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় কর্মরত ছিলেন।  বুধবার সকালে জানাজা শেষে বড় বাশাইল হাই স্কুল সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন আগৈলঝাড়ার প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top