বিডি ক্লিন ও উপজেলা প্রশাসনের সহোযোগিতায় প্রাণ ফিরলো শাহবাজপুর খালে

মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

ধান-নদী-খাল এই তিনের সমন্বয় হলো ভোলার বোরহানউদ্দিনের ঐতিহ্য; কিন্তু নদী থাকলেও একসময়কার ঐতিহ্যবাহী শাহবাজপুর খালে নেই প্রাণ। খালে জোয়ার ভাটা না থাকার ফলে বছরের পর বছর অনাবাদি জমি পড়ে আছে। দীর্ঘ দিন ধরে চলছে ২৫০ একর আবাদি জমির কৃষকদের বোবা কান্না। রাজনৈতিক ব্যাক্তিদের কাছে শান্তনা ছাড়া মিলে নেই কোন সমাধান। অবশেষে বিডি ক্লিন ও উপজেলা প্রশাসনের সহোযোগিতায় প্রাণ ফিরে পেল শাহবাজপুর খাল ও ২৫০ একর আবাদি জমির কৃষকদের মুখে ফিরল হাসি।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯ টায় ভোলার বোরহানউদ্দিনে জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার অভিযান শুরু করে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। খালসমূহের প্রবাহ পূর্বের ন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া, টবগী ও কাচিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী শাহবাজপুর খাল বোরহানগন্জ বাজারে আশপাশের প্রায় ৩ কিলোমিটার খাল পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান, বিডি ক্লিন ভোলা জেলা সমন্বয়ক বিশ্বজিৎ দে, ফায়ার সার্ভিসের কর্মীরা, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, বিডি ক্লিন বরিশাল,ও ভোলা, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, ব্রাক সহ বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবকরা। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও অংশগ্রহণ করেন।

এসময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, বোরহানউদ্দিনের গুরুত্বপূর্ণ খালসমূহের প্রবাহ পূর্বের ন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করবে। তবে খাল পরিচ্ছনন্ন রাখতে খালের আশেপাশে অবস্থানরত দোকানপাট ও বসতবাড়ির মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি তাদের প্রতি আহবান জানান, খাল দখল ও দূষণ থেকে বিরত থাকতে।

তিনি আরও বলেন, ছাত্রদের আন্দোলন আমাদের যে পথ দেখিয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের আমরা সেই চেতনা ধারণ করে উদ্যোগী হয়ে এগিয়ে এসেছি। এখন সবার সহায়তায় ধান-নদী-খাল এই তিনে বোরহানউদ্দিনের পুরানো সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান বলেন, উপজেলা প্রশাসন ও বিডি ক্লিনের উদ্যোগকে সাধুবাদ জানাই, আমরা সকলের সহযোগিতায় একটি সুন্দর পরিস্কার পরিচ্ছন্ন বোরহানউদ্দিন পাবো ।

খাল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহনকারী বিডি ক্লিন ভোলা জেলা সমন্বয়ক বিশ্বজিৎ দে বলেন, আজ আমাদের সংগঠনের ২০০ কর্মী সরাসরি অংশ নিয়ে খাল পরিচ্ছন্ন করছে। আমি সবাইকে বলতে চাই, একা নয় এক হয়ে গড়ে তুলতে হবে পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত বাংলাদেশ।

জেলা সহ সমন্বয়ক তাওহীদ কাওছার হাসান বলেন, খাল খনন, অবৈধ উচ্ছেদ, সবার সচেতনতাই আমাদের এই অভিযানের পরিপূর্ণতা পাবে। তবে উপজেলা নির্বাহী অফিসার খাল খননের ব্যাপারে আমাদেরকে আশ্বাস দিয়েছেন।

খাল পরিস্কার কাজে অংশগ্রহনকারী বিডি ক্লিনের সদস্য মোঃ ইমরান বলেন, আমরা পরিস্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি। এলাকাবাসীর ময়লা ফেলা এবং সঠিকভাবে পরিষ্কার না করাসহ দখল দূষণে খালটি মৃতপ্রায়। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আহবানে আজ আমরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছি। বোরহানউদ্দিন পরিচ্ছন্ন থাকলে আমরাও ভালো থাকবো।

বোরহানউদ্দিন উপজেলায় কৃষি অফিসার গোবিন্দ মন্ডল বলেন, এই খালের জলাবদ্ধতার কারণে ২৫০ একর জমিতে কৃষি হয় না ৬ বছর যাবত। কৃষকরা যেন পরিপূর্ণ আবাদ করতে পারেন সে জন্য আজকে আমাদের এ অভিযান।

উপজেলা প্রশাসন এবার যে উদ্যোগ নিয়েছে এটি ইতিবাচক হোক এই প্রত্যাশা করি। পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে যেন তারা ময়লা-আবর্জনা ফেলে খালগুলোকে ভরাট ও দখল করে না ফেলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top