মেহেন্দিগঞ্জে জামায়াত প্রার্থীর বিলবোর্ডে আগুন

নিজস্ব প্রতিবেদক

মেহেন্দিগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাওলানা আবদুল জব্বারের বিলবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার নিন্দা জানিয়েছে বরিশাল জেলা জামায়াত।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভাসানচর ইউনিয়নের দফাদার বাজারে বরিশাল -৪ (মেহেন্দিগঞ্জ – হিজলা- কাজীরহাট) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবদুল জব্বারের একটি বিলবোর্ডে শুক্রবার রাতের আধারে আগুন দেয় কে বা কাহারা। এতে বিলবোর্ডের কিছু অংশ পুড়ে যায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দফাদার বাজার ব্রিজের ওপর ওই বিলবোর্ডটি লাগানো হয়েছিল।

এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছে বরিশাল জেলা জামায়াত। প্রচার সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম বিবৃতিতে বলেন, সারাদেশ যখন উৎসবমুখর একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন এই ন্যাক্কারজনক কাজ মেহেন্দিগঞ্জসহ সারাদেশের রাজনীতিতে একটি অশুভ তৎপরতার অপচেষ্টা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিবৃতিতে প্রশাসন ও পুলিশের প্রতি বিষয়টিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতার আহ্বান জানানো হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top