বরিশাল জার্নাল ডেস্ক
নিখোঁজ দুই শিক্ষার্থীর একজন নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা ও প্রবাসী সজল দাসের ছেলে, কালেক্টর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাস শান ও অপরজন সাগরদী এলাকার বাসিন্দা মনির হাওলাদারের কন্যা আবেদুনেছা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনিয়া আক্তার।
এ বিষয়ে মহানগর কাউনিয়া থানার ওসি সনজিদ চন্দ্র জানান, শান বাসা থেকে বের হয়ে মায়ের বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করে। পরে নিজে রিকশা রিজার্ভ করে নথুল্লাবাদের দিকে গিয়েছে।
অন্য দিকে গত শুক্রবার মুনিয়া নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, ধান গবেষণা রোডের বাসিন্দা সান্টু হাওলাদারের ছেলে মামুন অপহরণ করেছেন।
বাংলা নিউজ




