বরিশালে হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক

বরিশাল জার্নাল ডেস্ক

ঢাকা-পটুয়াখালীগামী একটি বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) ভোররাতে বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক তরুণী জাহিদা বেগম (২০)। তিনি কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের আরসি নয়াপাড়া এলাকার এইচ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম তাহের।

এয়ারপোর্ট থানার পরিদর্শক সুমন চন্দ্র আইচ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আল আমিন নাইমের নেতৃত্বে পুলিশের একটি দল কলসগ্রাম এলাকায় অবস্থান নেয়। পরে ভোররাত প্রায় ৩টার দিকে ঢাকা থেকে পটুয়াখালীগামী মামুন পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময় বাসের ভেতর থেকে এক হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগমকে আটক করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় এসআই আল আমিন নাইম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। পরে রবিবার বিকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top