আজিজুল হক, মুলাদী
বৈষম্য দূরীকরণ, দুর্নীতি প্রতিরোধ ও কৃষি উপকরণের ন্যায্য বন্টনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে কৃষক সমাবেশ ও কৃষি উপকরণ বিতরণ বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
গাছুয়া ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক মোঃ দিদারুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বৈষম্যবিরোধী সমাজ গড়া সম্ভব কেবলমাত্র আল্লাহর বিধান দিয়ে।
তিনি অভিযোগ করেন, সরকারি পেঁয়াজ বীজ, বয়স্ক ভাতা ও গর্ভকালীন ভাতার মতো সুযোগ-সুবিধাগুলো প্রকৃত কৃষকদের হাতে পৌঁছাচ্ছে না। তিনি এই দুর্নীতির বিরুদ্ধে একটি জিহাদ ঘোষণার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুলাদী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আবু ছালেহ বলেন, আল্লাহর বিধান ও সৎ লোকের শাসন ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তন অসম্ভব। তিনি মনে করেন, রাষ্ট্রের সঠিক পরিচালনা কেবল ঐশী বিধান অনুসরণেই সম্ভব, কারণ অন্য নিয়মে চলতে চাওয়া শাসকেরা যুগে যুগে ব্যর্থ হয়েছেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা সহ-সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল মোতালেব ও অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন মুলাদী উপজেলা সভাপতি মোঃ আলাউদ্দিন প্যাদা, মুলাদী সদর ইউনিয়নের সভাপতি মাষ্টার মোঃ আবুল বাসারসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




