মাধবপাশা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিকে নেতা-কর্মীদের শুভেচ্ছা

বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলা মাধবপাশা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মোঃ অহিদুল ইসলাম খান ও সদস্য সচিব মোঃ সালাউদ্দিন মিন্টু তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। এসময় সহস্রাধিক নেতাকর্মী মাধবপাশা বাজার সড়কে একটি আনন্দ মিছিল বের করেন। মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিলে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেওয়া হয়।

৯ নভেম্বর বিকেলে মাধবপাশা বাজারে ওই আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

আনন্দ মিছিলে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল , কৃষক দল,সেচ্ছাসেবক দল, ও শ্রমিকদলের নেতাকর্মীর অংশগ্রহণ করেন।

এর আগে ৮ই অক্টোবর বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহাম্মেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত দলীয় প্যাডে মাধবপাশা ইউনিয়ন ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে  মোঃ অহিদুল ইসলাম খানকে আহ্বায়ক ও মোঃ সালাউদ্দিন মিন্টু তালুকদারকে সদস্য সচিব করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top