বানারীপাড়ায় আগুনে পুড়লো ২ দোকান

বানারীপাড়া প্রতিনিধি

মঙ্গলবার আনুমানিক ভোর সাড়ে চারটার দিকে ধারালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ভোরে ফজরের আযান দিতে উঠলে মার্কেটে আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসে।

খোঁজ নিয়ে জানা যায়, পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও সঠিক পথ না চেনায় তাদের আসতে বিলম্ব হয়। স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন এক পর্যায়ে নিয়ন্ত্রণে আসে। তবে ততোক্ষণে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় আব্দুল মালেক ও আব্দুস সাদেক নামক দুই ব্যবসায়ীর দোকান। দুই দোকান মিলে অন্তত ৪-৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগীরা। বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি, পৌর আমীর, ইউনিয়ন দায়িত্বশীল ও ইউপি চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল ও ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করে তাদেরকে সমবেদনা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top