বানারীপাড়ায় ভাসমান তরমুজ সংগ্রহে গিয়ে নিখোঁজ, পরদিন ভেসে উঠলো ষষ্ঠ শ্রেণির ছাত্রের লাশ

 

মাহমুদুল হাসান, বানারীপাড়া

বরিশালের বানারীপাড়া উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) আনুমানিক ৯টা ৪০ মিনিটে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের বাউলিয়া গ্রাম সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা লাশটি উদ্ধার করে শনাক্ত করেন। নিহত দুর্জয় উজিরপুর উপজেলার হারতা গ্রামের বাসিন্দা শুকলালের ছেলে এবং সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল সকালে দুর্জয় নৌকায় করে ভাসমান তরমুজ সংগ্রহে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল এবং আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি।

পরদিন সকালে নদীতে তার ভাসমান লঅ পাওয়া গেলে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘটনার বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top