বোরহানউদ্দিনে জামায়েতের বিজয় দিবসের আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি

 

মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার বোরহানউদ্দিনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌরসভা শাখার উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও জামায়েতের অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

সোমবার (১৬ই ডিসেম্বর) বিকাল তিনটায় উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে মহান শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌরসভার পক্ষ থেকে আলোচনা সভা এবং মহান শহিদদের রুহের মাগফিরাতের জন্য কোরআন তেলাওয়াত ও রাসুলের (সা.) প্রতি দরুদ পেশ করে দোয়ার আয়োজন করা হয়।

দোয়া শেষে অফিসের সামনে থেকে একটি র‌্যালি শুরু করে বোহানউদ্দিন বাজার হয়ে আব্দুল জব্বার কলেজ গেইট হয়ে গুরুত্পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উত্তর বাসষ্ট্যান্ড এসে সমাপনী বক্তব্য দিয়ে শেষ হয় । এ সময় র‌্যালিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বোরহানউদ্দিন উপজেলার সভাপতি মোঃ আইয়ুব আলী, সেক্রেটারি হাফেজ মাও : মোঃ হেলাল উদ্দিন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top