বাকেরগঞ্জে সংখ্যালঘু নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে : আবুল হোসেন

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) আহবায়ক ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেছেন,​“জাতীয়তাবাদী আদর্শ সবসময়ই সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও নিরাপত্তায় বিশ্বাসী।

তিনি আরও বলেন, যেকোনো মূল্যে বাকেরগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। বিএনপি সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

তিনি রবিবার (৯নভেম্বর) সকালে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত বাকেরগঞ্জ উপজেলাধীন সকল ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আবুল হোসেন খান আরও বলেন, বাকেরগঞ্জে বিএনপি শুধু সংখ্যাগরিষ্ঠের নয় বরং প্রতিটি ধর্মীয় জনগোষ্ঠীর আস্থা ও ভরসার ঠিকানা। বর্তমানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন চলছে, তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের আরও জোরালো ভূমিকা রাখতে হবে।
​প্রধান অতিথি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিএনপির সংহতি পুনর্ব্যক্ত করেন।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, বরিশাল জেলার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক মন্টু চন্দ্র বৈদ্য, সদস্য সচিব কলিন্স রায়, বাকেরগঞ্জ উপজেলার সদস্য সচিব গোপাল চন্দ্র দাস সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top