বাকেরগঞ্জে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠকে জনতার ঢল

 

বরিশাল (বাকেরগঞ্জ) প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা, জনসমর্থন ও ভোট বৃদ্ধির লক্ষে বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিয়ামতি ইউনিয়নের কাফিলা বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠকে জনতার ঢল নামে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার। নিয়ামতি ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ ফিরোজ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফিরোজ আলম, সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, পৌরসভার আমির মাওলানা নুরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

উঠান বৈঠক স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুল হান্নান তালুকদার, এমএ মালেক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চু, কবির উদ্দিন তালুকদার, জেড এ ভুট্ট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পঙ্কজ সিকদারসহ অনেকে।

বক্তারা বলেন আগামীতে নিরাপদ জীবন যাপন করতে, চাঁদামুক্ত ব্যবসা করাতে, নারীদের নিরাপদে চলাফেরা করার জন্য, ন্যায্য বিচার পেতে আগামী সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের দল জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সরকার গঠন করতে সবাই এক হয়ে কাজ করবো।

প্রধান অতিথি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার তার বক্তব্যে বলেন, দেশ স্বাধীনের পর থেকে সব দেল দেখেছেন। কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। চাঁদাবাজি, দখলবাজি বন্ধ হয়নি। বিগত বছরগুলোতে চাঁদাবাজি, দখলবাজি, অপরাধের মাধ্যমে নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে।

তিনি আরও বলেন, এবার সুযোগ এসেছে আপনারা আপনাদের ভোটের মাধ্যমে দেশে ইসলামী দলকে ক্ষমতায় আনতে পারলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। তাই সকলকে এক হয়ে ন্যায় ও ইনসাফের দল জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

এর আগে বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top