মোঃ হানিফ সরদার গৌরনদী ( বরিশাল)
গৌরনদী উপজেলার মাহিলাড়া বাস স্ট্যান্ডে মাহিলাড়া ইউনিয়ন তৌহিদী জনতার ব্যানারে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবদে সোমবার, ৭ এপ্রিল সকাল ১০ টায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ডে এসে আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে ৷
এ সময় মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফেজ ইয়াকুব, মোঃসাহিন, নুরুল্লাহ, সাইমুন প্রমুখ। বক্তারা ফিলিস্তিনের গাজা উপত্যাকায় দখলদার ইসরাইলের হামলা বন্ধের দাবি জানানোর পাশাপাশি মুসলিম দেশগুলোকে ইসরাইলের বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার আহ্বান জানান।




