স্টাফ রিপোর্টার
বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার বিকেলে তার যোগদানের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মনদীপ ঘরাই ।
এডিসি মনদীপ জানান, বৃহস্পতিবার সকালে বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন সাবেক জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। এ সময় তিনি রাষ্ট্রের ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ দেলোয়ার হোসেন এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।




