নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলার আমীর অধ্যাপক নুরুল আমিন এর “মা” বার্ধক্যজনিত কারণে রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ২টায় নিজ বাড়িতে দুনিয়ার সফর শেষ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। রবিবার রাত ৯টায় বাকেরগঞ্জের দূর্গাপাশা ইউনিয়নে স্থানীয় দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার ছেলে অধ্যাপক নুরুল আমীন।
মরহুমার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার, জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান ও ড. এস.এম মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান অলিদ ও অধ্যাপক সাইয়েদ আহমেদ খাঁন, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, হিজলা উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশীদ, উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, বাকেরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম ও উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল হোসেন প্রমুখ।
শোকবাণীতে তারা বলেন, আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি যে, তিনি তাঁর জীবনের গুনাহসমূহ মাফ করে দিন। তাঁর নেক আমলসমূহ কবুল করুন এবং তাঁকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে উচ্চ মর্যাদা দান করুন। আমরা তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আআলা আমাদের সবাইকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমীন।




