গৌরনদীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা

 

গৌরনদী (বরিশাল)সংবাদদাতা

গৌরনদী উপজেলার গৌরনদী ও টরকী বন্দরে ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে নগদ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে টরকী বন্দরের মক্কা ট্রেডার্স-এর মালিককে ১০ হাজার টাকা, গৌরনদী বন্দরের তপন স্টোর-এর মালিককে ৭ হাজার টাকা এবং গৌতম কুন্ড স্টোর-এর মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top