কবাই ইউনিয়নে জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ উপজেলার ০৭নং কবাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে এক নির্বাচনী প্রস্তুতি সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক আবুয়াল হাছান। সভা পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সহিদুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার সেক্রেটারি অধ্যাপক মাহমুদুন্নবী তালুকদার, যিনি বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা অফিস সম্পাদক মাওলানা রেদোয়ানুল হক সাহেদী, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, শিক্ষক আবুল কালাম কাজীসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় ৬নং ও ২নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শিয়ালঘুনি ইটখলা বাজারে আরও একটি নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও শিয়ালঘুনি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল শিকদার। উপস্থিত ছিলেন সেক্রেটারি মো. নান্টু হাওলাদার, শিয়ালঘুনি দাখিল মাদরাসার শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জামায়াত নেতাকর্মীরা।

উভয় সভাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও জনসম্পৃক্ততা আরও জোরদারের আহ্বান জানানো হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top