শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার আগৈলঝাড়া উপজেলার এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয় দিনব্যাপী এই কর্মী শিক্ষা শিবিরঅনুষ্ঠিত হয়।
কর্মী শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলার জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন। নজরুল ইসলাম সঞ্চালনায় শিক্ষা শিবিরে দারসুল কোরআন পেশ করেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফকরুদ্দীন খান রাজি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণ আমীর মাওলানা দেলোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের সহ সেক্রেটারি অধ্যাপক সাইয়্যেদ আহমেদ খান।




