মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার আসন্ন কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে বোরহানউদ্দিন পৌরসভা জামায়েতের উদ্যোগে এক বিশাল মিছিল আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাগরিবের পর বোরহানউদ্দিন উত্তর বাস স্ট্যান্ড থেকে বোরহানউদ্দিন বাজারসহ পৌরসভার বিভিন্ন সড়কগুলোতে মিছিল করেন জামায়াত নেতাকর্মীরা।
পৌরসভা জামায়াতের আমির মাওলানা আমানুল্লাহ নেতৃত্বে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, কর্মী সম্মেলন ভোলা জেলার জামায়াতের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এটি ইসলামী আন্দোলনের শক্তি ও সাংগঠনিক দক্ষতাকে আরও সুদৃঢ় করবে। মিছিল শেষে পৌরসভা আমির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে উপস্থিত সবাইকে সম্মেলনে অংশগ্রহণ এবং সম্মেলনটি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জানা যায়, আগামী ২৫ জানুয়ারি শনিবার সকাল ৯টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।




