মনপুরার কলাতলী ইউনিয়ন মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি

 

মোঃ মহিব্বুল্যাহ (ইলিয়াছ), মনপুরা : ভোলা জেলার মনপুর উপজেলার  বাংলাদেশ জাতীয়বাদী মৎস্যজীবীর দলের ৩১ সদস্য বিশিষ্ট ৫নং কলাতলী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি সোমবার বিকাল ৩ টায় অনুমোদন করা হয় । এই সময় উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আছিয়লক মেম্বার, উপজেলা  মৎস্যজীবী দল সভাপতি মোঃ আব্দুল্লাহ সেলিম , মোঃ নাজিমুদ্দিন, মোঃ আব্দুর রহিম পন্ডিত সিনিয়র উপদেষ্টা উপজেলা মৎস্যজীবী দল,  উপজেলা মৎস্যজীবী দল সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমান , উপজেলা মৎস্যজীবী দল সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মাঝী, সিনিয়ার সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন , সহ-সভাপতি মোঃ কামাল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আল আমিন, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান , উপজেলা কৃষক দল সভাপতি মোঃ সফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ।

৫ নং কলাতলী ইউনিয়নের বাংলাদেশ মৎস্যজীবী দলের নতুন কমিটিতে স্থান পেয়েছেন – মোঃ ফখরুল সিকদার (সভাপতি), মোঃ সালাউদ্দিন (সিনিয়র সহ-সভাপতি), মোঃ মাকসুদ মাঝি  (সহ-সভাপতি), মোঃ কিরন মাঝি (সাধারণ সম্পাদক), মোঃ আলাউদ্দিন মাঝি (সাংগঠনিক সম্পাদক), মোঃ কবির (কোষাধ্যক্ষ), মোঃ শরিফ মাঝি (প্রচার সম্পাদক),
এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুর রহিম। তিনি বলেন, যারা নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে ৫নং কলাতলী ইউনিয়নে যাতে কোন ধরনের আইন-শৃঙ্খলা ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top