নিজস্ব প্রতিবেদক:
হিজলা উপজেলার প্রত্যন্ত অঞ্চল ছয়গাও এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বুধবার (২০ আগস্ট) তিনি ছয়াগাও এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও সংলাপে অংশগ্রহণ করেন। দিন শেষে ছয়গাও বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে সরাসরি গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য। তিনি জনগণের সঙ্গে মতবিনিময়ের সময় ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল। আমরা দেশবাসীর সামনে একটি স্বচ্ছ ও নৈতিক রাজনীতির রূপরেখা দিতে চাই, যেখানে দুর্নীতি, সন্ত্রাস ও দলীয়করণ থাকবে না।
গনসংযোগকালে তার সাথে ছিলেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরীর সামু, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, হরিনাথপুর ইউনিয়ন সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক ভুইয়্যা, সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, মেমানিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আফজাল হোসেন, ছয়গাও সাংগঠনিক ইউনিয়ন সভাপতি মাওলানা আলী আহমেদ প্রমুখ




