মির্জাগঞ্জে জামায়াত আমির হত্যা মামলার প্রধান আসামী নারায়নগঞ্জ থেকে গ্রেফতার

 

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর মির্জাগঞ্জে বহুল আলোচিত  জামায়াত নেতা আঃ মান্নান মুজাহেদী হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেসন(পিআইবি)। গত ৪ বছরের বেশি সময় পলাতক থাকার পরে সোমবার (১৮ আগস্ট) নারায়নগঞ্জ থেকে মামলার প্রধান আসামী মোঃ শিপন আকন(৩০) কে গ্রেফতার করা হয়েছে।

নিহত মান্নান মুুজা‌হেদী মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও পশ্চিম সুবিদখালী সালেহিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন।

পিবিআই সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় ৯ জন আসামী মিলে আঃ মান্নান মুজাহেদী (৫৮) কে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ সাইদুল ইসলাম হাং (২৩) বাদী হয়ে একই দিন মির্জাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে অধিকাংশ আসামী জামিনে থাকলেও মামলার ১ নং আসামী ও মামলার প্রধান অভিযুক্ত মোঃ শিপন আকন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আদালতের নির্দেশে চলতি বছরের ২৮ এপ্রিল মামলাটির তদন্তভার পটুয়াখালী জেলা পিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকেই পিবিআই শিপন আকনকে গ্রেফতারের চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে এসআই মোঃ গোলাম কাওসারের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন রামারবাগ এলাকার মেট্টো গার্মেন্টসের ৩ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেতারের পর শিপন আকনকে মঙ্গলবার(১৯ আগস্ট) বিকেলে মির্জাগঞ্জ ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top