হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১০ টার উপজেলার একটি মিলনায়তনে আলোচনা সভা ও কমিটি গঠন হয়েছে।
বরিশাল জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি মোঃ আনোয়ারুল হক নিরু সাক্ষরিত ৪৬ সদস্য বিশিষ্ট কমিটিতে উত্তর বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানকে সভাপতি, বিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও পূর্ব পত্তনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবু হানিফকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটি গঠন অনুষ্ঠানে ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর শুরা ও কর্ম পরিষদের সদস্য সৈয়দ গুলজার আলম, পেশাজীবি সংগঠনের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহান শাহ সামু চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলঅ সভাপতি মোঃ খলিলুর রহমানসহ অনেকে।
আলোচনা সভায় বক্তরা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষিত জাতি গঠনের প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষিত জাতি গঠন করতে হলে আদর্শ শিক্ষক হতে হবে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের নেতৃবৃন্দে নেতৃত্বে হিজলা উপজেলার শিক্ষার মান উন্নতি হবে বলে তারা আশা প্রকাশ করেন।




