হিজলায় অভিযানে ৩৪ জেলে আটক, জাল ও মা ইলিশ জব্দ

হিজলা প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে পরিচালিত ভাম্যমান আদলত বুধবার দিবাগত রাতে মেঘনার শাখা নদীতে ৩৪ জেলেকে আটক করা হয়েছে। এ সময় অবৈধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভুমি (এসি ল্যান্ড) ইয়াসিন সাদেক এর নেতৃত্বে পরিচালিত ভাম্যমান আদালতের অভিযানে আরো ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ, হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজিব রায়সহ নৌ-পুলিশের একটি টিম।

আটককৃত ৩৪ জেলের মধ্যে ২৪ জেলেকে নগদ ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। বাকি ৮ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নদীতে মা ইলিশ শিকার না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উদ্ধারকৃত ২৫০ কেজি মা ইলিশ উপজেলার ১১ টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এ বিতরণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভুমি ইয়াসিন সাদেক জানান, গতকাল রাতে মা ইলিশ শিকারের দায়ে ৩৪ জেলে, দুটি মাছ শিকারের নৌকা ও অবৈধ কারেন্ট জাল এবং মাছ উদ্ধার করা হয়েছে। অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। আটক ট্রলার দুটি নিলামে বিক্রি করা হবে। এছাড়া উদ্ধার করা মা ইলিশ বিভিন্ন মাদরাসায় দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top