নিজস্ব প্রতিবেদক::
হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন ব্যক্তিবর্গের মাঝে অর্থসহ কুরআন শরীফ বিতরণ ও গণসংযোগ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
মঙ্গলবার (২৬ আগস্ট) তিনি ইউনিয়নের সরকারী বিসিডি মাধ্যমিক বিদ্যালয়, সরকারী সংহতি মাধ্যমিক বিদ্যালয় ও হিজলা বিএল পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়াও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও সংলাপে অংশগ্রহণ করেন এবং দিন শেষে খুন্না বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে দেশে ন্যায়বিচার, শান্তি এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন করতে হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আমরা যদি জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে সংসদে যাওয়ার সুযোগ পাই, তবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করব। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা একটি সৎ, আদর্শিক ও জনকল্যাণমুখী নেতৃত্ব দিতে চাই।
গনসংযোগকালে তার সাথে ছিলেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরীর সামু, সাবেক উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুল মালেক, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ ফরিদ উদ্দিন, মোঃ খলিলুর রহমান ও মাষ্টার ইয়াছিন হেলাল, বড়জালিয়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুর রহমান, মেমানিয়া সেসিপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবদুল মোতালেব, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি জামাল উদ্দিন ও হিজলা উপজেলা সভাপতি মোঃ বশিরউল্লাহ, জামায়াত নেতা মাস্টার হাসান মাহমুদ, মাওলানা আবদুল মতিন, নুর মোহাম্মদ ও হরিনাথপুর ইউনিয়ন সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক ভুইয়্যা প্রমুখ।




