নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার গৌরনদী উপজেলার রুকন (সদস্য) মাওলানা বেলাল হোসেন (৩২) মটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।
২৮ অক্টোবর সোমবার গৌরনদী উপজেলার সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করে ফেরার পথে বিকাল, ৪টা ৪৫ মিনিটে তিনি এই দুর্ঘটনার শিকার হন। এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক মাওলানা বেলাল গৌরনদী নলচিড়া ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদকের দ্বাযিত্বপালন করছিলেন।
মঙ্গলবার সকাল ৮ টায় নিজ বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্তানে দাফন করা হবে।
জামায়াত নেতা মাওলানা বেলাল হোসেনের মর্মান্তিক মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিযে বিবৃতি দিয়েছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান ও ড. মাহফুজুর রহমান। সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, মহানগর জামায়াতের নেতা অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা কামরুল ইসলাম খান, অধ্যাপক মোশাররফ হোসাইন, অধ্যাপক সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা আমির মাওলানা আল আমিন হোসাইন, সেক্রেটারি বায়জিদ শরিফ , উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা এটিএম শামসুল ইসলাম, আল-আমিন সবুজ, মাও আনোয়ারুল হক নিরু।




